ব্লগিং টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ব্লগিং টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ওয়ার্ডপ্রেস এর মতো অথবা ওয়ার্ডপ্রেসের চেয়ে আরও ভালো কমেন্টস সিস্টেম যোগ করুন আপনার ব্লগস্পট ব্লগে



ফ্রী ব্লগসাইট তৈরীর সাইট হিসেবে ব্লগারের জনপ্রিয় বিশ্বব্যাপী বিশ্বের হাজার হাজার ব্লগার প্রতিদিন ব্লগারে প্রতিদিন ব্লগিং করে

ব্লগার ব্যবহার করে একটি ব্লগ খোলা একদমই সহজ যেকেউ নিজের জন্য একটি ব্লগ কয়েকমিনিটেই খুলতে পারবে তবে ব্লগারের যে ফিচারটির প্রতি এখনও ভালো করে গুগল মনোযোগ দেয়নি তা হলো ব্লগারের কমেন্টস সিস্টেম  পুরাই বিরক্তিকর সিস্টেম দেখলেই কমেন্টস দেওয়ার আগ্রহই কমে যায়

যাই হোক আজকের টিউটোরিয়ালে আমি দেখাবে কি করে আপনার ব্লগারে বিরক্তিকর কমেন্টস সিস্টেমকে ওয়ার্ডপ্রেস এর মতো বা তারচেয়ে ভালো ব্যবহার বান্ধব কমেন্টস সিস্টেমে পরিবর্তন করা যায় ঠিক আমার ব্লগের মতো



তাহলে চলুন শুরু করি
  • প্রথমে http://intensedebate.com এই সাইটিতে যান তারপর সাইন আপ বাটনে ক্লিক করে রেজিষ্টেশন করুন 
  • এবার ইউজার নেম আর পাস্‌ওয়ার্ড দিয়ে লগিন করুন 
  • লগিন করার পর Sites নামক অপশন হতে Add blog/site এ ক্লিক করুন 
 
  • আপনার ব্লগের নাম দিয়ে নেক্সট এ ক্লিক করুন 
  • এবার বাম সাইডে দেখতে পাবেন যে আপনি কিভাবে ইন্সটল করতে চান তা জানতে চাওয়া হয়েছে 
 
  • প্রথম অবস্হায় Widget ইন্সটল করতে পারেন যদি ভালো লাগে তাহলে পরে টেম্পলেট ইন্সটল করে নিয়েন
  • যদি Widget ইন্সটল করতে চান তাহলে  widget এ ক্লিক করুন 
  • ২ নাম্বার অপশনে জানতে চাওয়া হয়েছে যে আপনি কি সবগুলো পোস্টেই এই কমেন্টস সিস্টেম চান নাকি শুধু নতুন পোস্টগুলোতে চান ?? আপনি আপনার মতো সিলেক্ট করুন
  • এবার Open Blogger.com এ ক্লিক করুন এবংতাহলে ডান পাশে ব্লগার সাইটে ওপেন হবে ব্লগারে লগিন করুন 
  • আপনার ব্লগের সেটিংস এ যান তারপর Comments এ ক্লিক করুন 
  • Under "Comments Default for Posts", select "New Posts Do Not Have Comments"
  • এবার সেভ করুন
  • এবার দেখুন চার নাম্বার অপশনে
    Add widget to my blog এটাতে ক্লিক করুন
    • এবার ডান পাশের মেনু হতে আপনি যে ব্লগটিতে ইন্সটল করতে চান তা সিলেক্ট করে add widget এ ক্লিক করুন 
    • এবার দেখতে পাবেন যে intense debate commnets নামে একটি Widget আপনার ব্লগে যুক্ত হয়েছে এটিকে টেনে এনে Blog post অপশনের নিচে স্হাপন করুন 
    • ব্যাস কাজ শেষ 

    এবার আসি কিভাবে টেম্পলেট ইন্সটল করবো

    •  যদি টেম্পলেট এ ইন্সটল করতে চান তাহলে টেম্পলেট সিলেক্ট করুন এবং নিচের দিকে আসুন তাহলে ব্রাউজ নামে একটি অপশন দেখতে পাবেন
    • এবার ব্লগারে লগিন করুন তারপর Layout/design এ ক্লিক করুন তারপর Edit Html এ ক্লিক করুন এবার Download full template এ ক্লিক করলে পুরো ফাইলটি আপনার পিসিতে সেভ  হবে 
    • এবার Browse এ ক্লিক করে পুরো ফাইলটি আপলোড করার পর নিচের ছবির মতো দেখতে পাবেন 

  •  
  • এবার উপরে কালো চিহু দেওয়া অংশটিতে ক্লিক করলে পুরো লেখাটি সিলেক্ট হবে এবার কপি করুন পুরো লেখাটি
  • ব্লগারের layout/design এ ক্লিক করুন তারপর Edit Html এ ক্লিক করুন এখানে বক্সের ভিতরের সবগুলো লেখা মুছে ফেলুন এবং কপি করা লেখাটি এখানে পেস্ট করুন এবং Save template এ ক্লিক করুন 
  • ব্যাস আমাদের কাজ শেষ 
  • আনইন্সটল করতে চাইলে Widget এর বেলায় Widget টি রিমুভ করে দিলেই হবে আর টেম্পলেট এর বেলায় Intensedebate সাইটটিতে লগিন করে যে সাইট হতে কমেন্টস রিমুভ করতে চান সেটি সিলেক্ট করে Uninstall এ ক্লিক করুন এবার আগের মতো ব্লগার হতে টেম্পলেট এর ফাইলটি ডাউনলোড করে আপলোড করুন তারপর আগের মতো এখান হতে কপি করে ব্লগারের টেম্পলেট এ পেস্ট করুন ব্যাস তাহলেই হবে
 কোন ধরনের বুঝতে সমস্যা হলে আমাকে  মন্তব্য করে জানান

আপনার সাইট/ব্লগে ব্যবহার করুন হিডেন ভিজিটর কাউন্টার/ট্রাকার

আমরা যারা কাজে বা অকাজে সাইট বা ব্লগ তৈরী করি তারা সবসময় সাইটের ভিজিটর দেখতে চাই আর জন্য আমরা সাইটে কাউন্টার ব্যবহার করি।কিন্তু সাইটে কাউন্টার নতুন সাইটের জন্য অনেক সময় ভিজিটর কমিয়ে দেয় ।কারণ কোন ভিজিটর যদি দেখে সাইটে ভিজিটর কম তাহলে সাইটটি যতই ভাল হোক তার সাইটের ব্যাপারে একটি বিরুপ ধারণা হবে ।আবার অধিকাংশ কাউন্টার দিয়ে সব কিছু ডিটেইলস জানা সম্বব নয় যেমন সাধারণ কাউন্টারে আপনার সাইটের ভিজিটরদের মাঝে কত শতাংশ সার্চ দিয়ে এসেছে কত শতাংশ সরাসরি আর কত শতাংশ লিংক হতে আবার ভিজিটর বৃদ্দির হার মোট পেজ ভিউ ,পেইজ ভিউয়ের হার এসব Advanced ফিচার থাকেনা আবার ডিটেইল সবার জন্য উন্মুত্ত করে দেয়াটাও বোকামী।আর এজন্য সবচেয়ে ভাল আর নিরাপদ উপায় হল সাইটে বা ব্লগে হাইডেন কাউন্টার ব্যবহার করা
।আজ আমি আপনাদের সামনে Histats নামের হাইডেন ভিজিটর ট্রাকার সাইটটি নিয়ে আলোচনা করব।

প্রথমে চলুন Histats ফিচারগুলো এক নজরে দেখে নেই
::আপনি ইচ্ছা করলে এই কাউন্টারটি হাইড করে রাখতে পারবেন।আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না।
::আপনার সাইটের প্রতিদিনের ভিজিটর, মোট ভিজিটর ,অনলাইনে কতজন আছে এবং ভিজিটরের লোকেশন দেখতে পাবেন।
::ভিজিটররা কিভাবে আপনার সাইটে কিভাবে এসেছে যেমন সার্চ ইন্জিন ব্যবহার করে এসেছে না সরাসরি এসেছে তা জনতে পারবেন।
::একজন ভিজিটর কতক্ষন আপনার সাইটে ছিল কতটি পেজ দেখেছে তাও দেখতে পারবেন।
এছাড়া আরও অনেক ফিচর রয়েছে যা আপনারা ব্যবহার করলেই জানতে পারবেন।

তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে এখানে ক্লিক করে Histats যান তারপর রেজিষ্টেশন এ ক্লিক করে রেজিষ্টেশন শেষ করুন ।তবে রেজিষ্টেশন করার সময় একদম নিচের অংশে NOT public stats এর অপশনটি মার্ক করতে ভুলবেন না। এবার আপনাকে কোড দেয়া হবে কোডটি আপনার সাইটে কপি করে পেস্ট করে দিন তাহলেই আপনার কাজ শেষ।পরবর্তীতে আপনি Histats সাইটে এ লগিন করে আপনার সাইটের সব তথ্য দেখতে পারবেন। আর যারা ব্লগার ব্যবহার করেন তারা Layout এ ক্লিক করে Add a Gadget ক্লিক করে কোডটুকু পেস্ট করে দিন ব্যাস হয়ে গেল। আর কোন সমস্যা হলে বা কিছূ জানতে মন্তব্য করুন।

ওয়েবসাইট/ ব্লগের ভিজিটর বাড়ানোর ছয়টি অব্যর্থ উপায়


এটা আমার প্রথম Adsense বিষয়ক টিউন আশা করি কো72; ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
যারা ব্লগ বা ওয়েবসাইট তৈরী করে তারা অবশ্যাই বেশী বেশী ভিজিটর আশা করে ।আর এজন্য একেক জন একেক রকমের ফর্মূলা প্রয়োগ করেন ।আজ আমি আপনাদের সাথে ছয়টি উপায় নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের কিছূটা হলেও কাজে লাগবে ।




সার্চ ইন্জিন:নাম্বার ওয়ানে অবশ্যই অবশ্যই সার্চ ইন্জিন সার্চ ইন্জিনের সাহায্য ছাড়া কোন সাইটের ভিজিটর পাওয়া অসম্ভভ ।প্রতিদিন কোটি কোটি মানুষ সার্চ ইন্জিনে সার্চ করে থাকে তাই আপনার সাইট যতই সার্চ ফ্রেন্ডলি হবে ততই ভিজিটর পাবেন খুবই দ্রুত।আর সার্চ ইন্জিন ফ্রেন্ডলি করার দুটি উপায় হল আপনার সাইটের সাইটমেপ গুগল বা ইয়াহুতে বা অন্য কোন সার্চ  ইন্জিনে সাবমিট করা।আর আপনার সাইটে মেটা ট্যাগ যোগ করা সম্ভব হলে প্রতিটি পোস্টের জন্য আলাদা মেটা ট্যাগ যোগ করা তাহলে সাইট সার্চ ফ্রেন্ডলি হবে।
সোশ্যাল বুর্কমার্কিং /সাইট::
নানা ধরনের সোশ্যাল বুর্কমার্কিং সাইটের সাহায্যে আপনি অনেক ভিজিটর সাথে সাথে পেতে পারেন ।এরকম কিছূ সাইট হল  del.icio.us,digg,furl,technorati..  এগুলোতে একাউন্ট করে বুর্কমার্কিং ট্যাগিং ইত্যাদির সাহায্যে সাথে সাথে অনেক ভিজিটর পেতে পারেন।
এছাড়া সোশ্যাল সাইট যেমন ফেইসবুক,মাইস্পেস বা টুইটার এগুলো ব্যবহার করে অনেক ভিজিটর পাওয়া যায় যেমন আপনি আপনার সাইটের টুইটার আপডেট নিয়মিত দিলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হতে বলি অনেক ভিজিটর আসে আর টুইটারের প্রতিটি পোস্ট আপডেট করার জন্য প্রতিটি পোস্টের সাথে টুইট নামক বাটনটি  যোগ করে দিতে পারেন এতে এক ক্লিকেই টুইটার আপডেট দিতে পারবেন
ফোরাম/গুপ:নানা ধরনের ফোরাম বা গুপে অংশ গ্রহন করুন তাতে নিজে পোস্ট করুন মন্তব্য দিন আলোচনায় অংশগ্রহণ করুন।আপনি যে ধরনের ব্লগ করেন সেই ধরনের ফোরামে পোস্ট দেবার চেষ্টা করুন যেমন আপনি যদি কম্পিউটার নিয়ে ব্লগিং করেন তাহলে গুগল সার্চ দিয়ে কম্পিউটার বিষয়ক ফোরাম গুলো খুজে বের করুন আর এগুলৌর সাথে সম্পৃক্ত থাকুন তাহলে ভিজিটর পাবেন

মন্তব্য করুন:আপনি যখন কোন সাইট বা ব্লগ ভিজিট করবেন তখন অবশ্যই আপনার সাইটের নামসহ মন্তব্য করুন।এতে আপনার সাইটের ব্যাকলিংক এবং ভিজিটর বৃদ্দি পাবেন।মন্তব্য করার সময় clik here  এরকম কিছু দিবেন না তাহলে আপনার মন্তব্য স্পাম হতে পারে।
আর্টিকেল লিখুন:আপনার ইংলিশে দখল ভাল থাকলে বিভিন্ন সাইটে আর্টিকেল লেখার মাধ্যমেও আপনার ভিজিটর বৃদ্ধি করতে পারেন।জনপ্রিয় কিছূ আর্টিকেল ডাইরেক্টরি হল goarticles.com,ezinearticles.com,articlecity.com ইত্যাদি ।এসব সাইটে

লেখার মাধ্যমে আপনি নিজেকে দক্ষ হিসেবে উপস্হাপন করার মাধ্যমে অনেক ভিজিটর পেতে পারেন।
আশা করি আপনাদের লেখাটি ভাল লাগবে আর পরবর্তীতে প্রতিটি অংশ আলাদাভাবে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি সাথে থাকবেন আর অনেক অনেক ভাল থাকবেন যেকোন প্রয়োজনে মন্তব্য করুন

আমার সাইটের থীমটা ভালো লেগেছে ?তাড়াতাড়ি ডাউনলোড এবং ইন্সটল করুন

আমি আপনাদের আগেই বলেছি আপনাদের কোন হেল্প লাগলে আমাকে জানাবেন আমি সাথে সাথে হেল্প করব। আমার সাইটের থীমটি অনেকেরই ভাল লেগেছে আজ দেখলাম একজন সামুতেও পোস্ট দিয়েছে এই থীমের ডাউনলোড লিংক এর জন্য তাই এর লিংক আমি নিজেই দিয়ে দিলাম ।আপনারা কেউ আমাকে মন্তব্য করে জানালেই আমি আপনাদের সাহায্য করতাম ।আশা করি ভবিষ্যতে কোন হেল্প লাগলে আমাকে মন্তব্য করে জানাবেন ।সবাই কে ধন্যবাদ
আর থীমটি এই লিংক হতে ডাউনলোড করুন।
এবার ইন্সটল করার পালা আপনি যদি নতুন হন তাহলে প্রথমে জিমেইল একাউন্ট দিয়ে ব্লগারে লগিন করুন এবং Create a blog এ ক্লিক করে আপনার পছন্দের নাম দিয়ে এবং যেকোন একটি টেম্পলেট বা থিম সিলেক্ট করে  আপনার ব্লগটি তৈরী করুন ।এবার এই থিমটি আপনার ব্লগে ইন্সটল করার পালা ।
প্রথমে Layout এক্লিক করুন এবার Edit Html এ ক্লিক করে ডাউনলোড করা থিমটি হতে Notepad-chaos.xml এর ফাইলটি আপনার কম্পিউটার হতে  আপলোড করুন এবার যদি কোন মেসেজ আসে ইয়েস সিলেক্ট করুন।ব্যাস হয়ে গেল ।
আপনার ব্লগে এটা ইন্সটল করার পর তারিখ Undifined দেখাবে।কোন চিন্তা করবেননা।আপনার ব্লগে লগিন করুন তারপর Settings এ ক্লিক করুন তারপর Formatting তারপর Timestamp Format এর চার নাম্বার অপশনটি সিলেক্ট করুন ।এবং সেভ করুন।ব্যাস হয়ে গেল।আর কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ

আপনারা ভিজিট না করলে আমার সাইটের কি দাম?

শুধুমাত্ত নিজের একটি ইন্টারনেট আইডেন্টিফিকেশনের জন্য এই ব্লগিং সাইটটি শুরু করেছিলাম।অনেক ব্লগিং সাইটেই লিখি একেক সাইটে একেক কোয়ালিটির লেখা লিখি ,কোন সাইটে রাফ কোন সাইটে সফট।তবে সবচেয়ে ভাল লেখার চেষ্টা করি টেকটিউনস এ।আমার প্রিয় সাইট।সামু সাইটটাকে আগে ভাল লাগত না এখন ভালই লাগে ।সামু অনেক ফাষ্ট সাইট।এই সাইটটা আমার ব্যাক্তিগত লেখার সাইট ।আমার ব্যক্তিগত জ্হান আপনাদের সাথে শেয়ার করব ।তবে আশা করব ভাল লেখার আর আপনাদের আনন্দ দিতে।আপনাদের ব্যক্তিগত ভাবে কিছু জানার থাকলে বা কোন সমস্যায় পড়লে কোন সংকোচবোধ ছাড়াই একদম ফ্রী মনে মন্তব্য করবেন ।আমি ব্যক্তি গত ভাবে ইন্টারনেট হতে সার্চ দিয়ে যেকোন কিছু করার চেষ্টা করি।যেই বিপদে ই পড়ি গুগল আছেনা ।আপনারা আমার কাছে যেকোন সাহায্য চাইতে পারেন।মনে করেন আপনার কম্পিউটার সমস্যা কোনভাবেই সমাধান হচ্ছেনা আমাকে জানান আমি আমার সাধ্যমত চেষ্টা করব তবে আগে গুগল দিয়ে সার্চ করে চেষ্টা করবেন।গুগল সার্চে সব সম্ভব।আপনি ব্লগে বানাতে চান না পারলে আমাকে জানান আমি চেষ্ট করব এছাড়া যেকোন সমস্যায় আমি আপনাদের কে হেল্প করার এবং এই ব্লগের সাহায্যে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর আপনারা যদি এই ব্লগে নিজের লেখা ছাপাতে ইচ্ছা হয় বলবেন আমি ছাপাব।আর কিছু জানতে মেইল মি gprsmamun@gmail.com আর্ মন্তব্য করলে ভাল হয় সাথে সাথে সমাধান ।সবাই ভাল থাকবেন।