আর কয়েকদিনের মাঝেই মার্কেটে পাবেন শিরোনামহীনের নতুন এ্যালবাম শিরোনামহীন রবীন্দ্রনাথ এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্ট হতে
এই এ্যালবামের একটি গান হলো ফুলে ফুলে এই গানটি রিলিজ হবার আগেই কোনভাবে বা অফিসিয়ালি নেটে রিলিজ হয়েছে ।গানটা শুনে দেখলাম ভালোই লাগলো তাই শেয়ার আরকি !!!!!!
ঈদ উল ফিতর উপলক্ষে আসছে শিরোনামহীন এর সম্পূর্ন নতুন একটি অ্যালবাম আর এই এ্যালবামের নাম রাখা হয়েছে শিরোনামহীণ রবীন্দ্রনাথ । আগামী কয়েকদিনের মাঝেই এই অ্যালবাম মার্কেটে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে ।
রবীন্দ্রসংগীতকে বেইজ ধরেই গানগুলো করা হয়েছে ।
যেসব গান এ্যালবামে থাকবে তা হলো
গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির
সকাতরে ওই কাঁদিছে
শাওনগগনে ঘোর ঘনঘটা
ফুলে ফুলে
কিছু বলব বলে এসেছিলেম
পুরানো সেই দিনের কথা
যেতে যেতে একলা পথে
তুমি কি কেবলই ছবি
শুধু তোমার বানী নয়
[নিচে লিরিকসগুলোও দিলাম]
অ্যালবামের কভারপেইজের কিছু ছবি সাম্যর সৌজন্যে দিলাম [ছবিগুলো পছন্দ হয়েছে তাই পোস্ট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য]
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে।। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে; যায় রে কোন্ চুলায় রে। ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে, কোন্খানে কী দায় ঠেকাবে– কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে।
সকাতরে ওই কাদিছে
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা। কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা। যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।। সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে– মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।। ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে– কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।। কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে– তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।। ।
কিছু বলব বলে এসেছিলেম, রইনু চেয়ে না বলে।। দেখিলাম, খোলা বাতায়নে মালা গাঁথ আপন-মনে, গাও গুন্-গুন্ গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে।। সারা আকাশ তোমার দিকে চেয়ে ছিল অনিমিখে। মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে, বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে।
পুরানো সেই দিনের কথা
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়– বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়– আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়
যেতে যেতে একলা পথে
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার ঝড়কে পেলেম সাথি॥ আকাশকোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি॥ যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝি বা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে— কোন্ পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি
তুমি কি কেবলই ছবি
তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা। ওই-যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মত সত্য নও। হায় ছবি, তুমি শুধু ছবি।। নয়নসমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই– আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল। আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি, কেহ নাহি জানে– তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি– নও ছবি, নও ছবি, নও শুধু ছবি।
শুধু তোমার বাণী নয় গো
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো॥
সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা— এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো॥
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে— ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে, একলা পথের চলা আমার করব রমণীয়
সবশেষে শিরোনামহীণের গাওয়া একটা রবীন্দ্রনাথ সংগীত দিলাম
আশা করি ভালো লাগবে আপনাদের ।আর হ্যা অবশ্যই মন্তব্য করে শিরোনামহীণ এর নতুন কনসেপ্ট সম্পর্কে আপনার অভিমত জানাবেন ।
[দয়া করে সবাই কিনে এ্যালবাম ব্যবহার করবেন একটা এ্যালবামের দাম ৫০ টাকা আর আমরা অণেকেই ৫০ টাকা একদিনেই শুধু মোবাইলের পিছনেই ব্যায় করে ফেলি তাই অনুরোধ রইলো শিল্পের যথাযথ সম্মান করুন]