টেকি নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেকি নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অবশেষে রিলিজ হলো অভ্রর নতুন বেটা ভাসর্ন Avro Keyboard 5.0.5

বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার অভ্র তাদের নতুন বেটা ভার্সন Avro Keyboard 5.0.5
রিলিজ করেছে ।

যদিও আগেই অভ্রর মেহেদী ভাই অভ্রর এই নতুন রিলিজ সম্পর্কে জানিয়েছিলো তবে কবে নাগাদ রিলিজ পাবে তা জানাইনি আজকে অভ্রর সাইটে ঢুকেই দেখি সেই সুসংবাদ মানে রিলিজ হয়েছে Avro Keyboard 5.0.5 যা ডাউনলোডের জন্য প্রস্তুত ।

অভ্রর নতুন বেটা ভার্সনে কি আছে ???

অভ্রর নতুন ভার্সনের সাথে যে সবচেয়ে বড় সুখবরটা এসেছে তাহলো অভ্র এখন থেকে ওপেনসোর্স যেকেউ অভ্রর উপরে কাজ করতে পারবে ।
এছাড়াও ফোনেটিকে লেখার পদ্ধতিকে আরও সহজ সাববিল করা হয়েছে ।
নতুন লোগো সাটানো হয়েছে ইত্যাদি ইত্যাদি ।তবে অফিসিয়ালি এখনো নতুন কি এসেছে তা জানানো হয়নি ।



ফেসসবুকের বান্ধবীর সাথে অভিমান করে আত্নহত্যা !!!!

খবরটা পড়ে আর শেয়ার না করে থাকতে পারলাম না ।মানুষ কত বড় ছাগল হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ ।

ফেসবুকের বান্ধবীর সাথে অভিমান করে রাজধানীর ধানমন্ডিতে এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম রাহিম ইবনে হাশেম বয়স মাত্ত ২০ বছর।

শুক্রবার রাত ৮টার দিকে রাহিম তাদের ভাড়া বাসা ধানমন্ডির ৯ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় তার বেড রুমের সাথে সংযুক্ত বাথরুমের ঝর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাথরুমের ছিটকানি ভেঙে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন নিহতের পিতা আব্দুল হাশেম। পরে পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, রাহিম তার ফেসবুকের বান্ধবীর সাথে যে কোন বিষয় নিয়ে চরম অভিমান করে এ আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে।

মানুষ কত বড় বোকা হতে পারে তার উদাহরণ ।একই সাথে অতি ফেইসবুক এ্ডিক্টেডেট ব্যাপারটাও সামনে এসে গেলো আরেকবার ।

[খরবটি দৈনিক করতোয়ার সৌজন্যে]

অবশেষে অভ্র থেকে সরিয়ে নেয়া হলো ইউনিবিজয় লেআউট

অবশেষে অভ্র তাদের নতুন ভার্সন অবমুক্ত করার মাধ্যমে কাগুর দাবি করা ইউনিবিজয়কে সরিয়ে নিলো অভ্র সফটওয়্যার থেকে ।


আজকেই রিলিজ করা হয়েছে অভ্রর নতুন ভার্সন Version: 4.5.3 আর এতে বাদ দেওয়া হয়েছে কাগুর বিজয় কিবোর্ডের লেআউট ।তবে নতুন দুটি কিবোর্ড Probhat and Munir Optima যুক্ত করা হয়েছে অভ্রতে।

অনেকেই জানেন অভ্র আর কাগুর মাঝে সমোঝতার অংশ হিসেবেই ইউনিবিজয়কে বাদ দেওয়া হয়েছে অভ্র হতে এই সম্পর্কে জানতে এই পোস্টটি দেখুন Click This Link

নতুন ভার্সনে যেসব বিষয় ফোকাস পেয়েছে

  • ইউনিবিজয় লেআউট বাদ দেওয়া হয়েছে 
  • প্রভাত এবং মুনির নামে নতুন দুটি লেআউট যুক্ত করা হয়েছে 
  • উইন্ডেজ সেভেন এর সাথে চলতে মাঝে মাঝে যে সমস্যা দিতো তা ঠিক করা হযেছে ।
  • অটো আপডেট চেক বন্ধ করা হয়েছে


যারা ইউনিবিজয় ব্যবহার করেন তাদের নতুন ভার্সনে আপডেট করতে চান তারা নতুন ভার্সনে কি করে ইউনিবিজয় ব্যবহার করবেন জানতে এই পোস্টটি দেখুন

অভ্রের নতুন ভার্সনে ইউনিবিজয় ব্যবহার করবেন যেভাবে !!!

আজ ২০ শে আগস্ট।
আজকেই রিলিজ করা হয়েছে অভ্রর নতুন ভার্সন Version: 4.5.2 আর এতে বাদ দেওয়া হয়েছে কাগুর বিজয় কিবোর্ডের লেআউট ।তবে নতুন দুটি কিবোর্ড Probhat and Munir Optima যুক্ত করা হয়েছে অভ্রতে।


অনেকেই জানেন অভ্র আর কাগুর মাঝে সমোঝতার অংশ হিসেবেই ইউনিবিজয়কে বাদ দেওয়া হয়েছে অভ্র হতে এই সম্পর্কে জানতে এই পোস্টটি দেখুন Click This Link

কিন্তু অনেকেই আমার মতো ইউনিবিজয়ে অভ্যস্ত হয়ে গেছে তাই নতুন ভার্সনে অনেকেই ঝামেলায় পড়বেন ।
কিন্তু আপনি ইচ্ছা করলেই অভ্রর নতুন ভার্সনে ইউনিবিজয় ব্যবহার করতে পারেন ।কিভাবে ??


  • প্রথমে বর্তমান ভার্সনটি যেখানে ইন্সটল করা আছে যেখানে যান মানে সি ড্রাইভের যেখানে ইন্সটল করা আছে যেখানে যান Avro ফোল্ডারে প্রবেশ করুন এবার Layout ফোল্ডারে প্রবেশ করুন UniBijoy.avrolayout ফাইলটি কপি করে রাখুন অন্য কোথায়।
  • এবার অভ্রর নতুন ভার্সনটি ইন্সটল করুন তারপর যেখানে ইন্সটল করেছেন সেই ফোল্ডারে গিয়ে Layout ফোল্ডারে প্রবেশ করুন তারপর কপি করে রাখা UniBijoy.avrolayout এখানে পেস্ট করুন ।
  • অভ্র সফটওয়্যারটি রিস্টার্ট করুন
  • ব্যাস কাজ হয়ে গেলো ।
  • আপনি যদি বর্তমান ভার্সন হতে সরাসরি আপগ্রেড করেন তাহলে এইসব করা লাগবেনা ইউনিবিজয় লেআউটটি আগে থেকেই পাবেন কিন্তু যদি প্রথমে আনইনন্সটল করেন তারপর আবার ইন্সটল করেন তাহলে লেআউটটি কপি পেস্ট করা লাগবে ।

যদি কেউ কখনো এই ইউনিবিজয় লেআউটটি হারিয়ে ফেলেন তাহলে এখান হতে ডাউনলোড করে নিতে পারবেন
অভ্র সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন

কোন সমস্যা হলে কমেন্টস এর মাধ্যমে জানাতে দ্বিধা করবেন না ।