মোবাইল গ্যান্জাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোবাইল গ্যান্জাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মোবাইলের প্রিয় ফোনবুক,মেসেজগুলো ব্যাকআপ রাখুন অনলাইনে অথবা নিজের পিসিতে [টিউটোরিয়াল]

আজকে সামুতে এক ভাইয়ের পোস্ট দেখলাম উনি উনার মোবাইল হারিয়ে ফেলেছেন আর সাথে সাথে হারিয়ে গেছে সাধের কনটাক্ট নাম্বারগুলো আর বেচারার আফসুসের অভাব নাই ।

যে কারোরই মোবাইল হারালে মোবাইল হারানোর কষ্টের সাথে সাথে আরও কষ্ট যোগ হয় যখন মনে পড়ে এতগুলো কনটাক্ট নাম্বার প্রিয়মানুষের রোমান্টিক রোমান্টিক মেসেজ সব হারিয়ে গেছে ।

কিন্ত অনেকেই জানেনা মাত্ত দুই মিনিটের মাঝেই আপনার মোবাইলের কনটাক্ট নাম্বার মেসেজ ক্যালেন্ডার এন্টি সবগুলোই পিসিতে ব্যকআপ অথবা অনলাইনে ব্যাকআপ রাখা যায়।

শুধু মাত্ত নকিয়ার জন্য টিউটোরিয়াল তবে যারা অন্য ব্রান্ডের মোবাইল ব্যবহার করেন তারা http://www.google.com/mobile/sync/ গুগল সিনক্রেনাইজিং ব্যবহার করার চেষ্টা করুন বা অন্য কারো নকিয়া মোবাইল দিয়ে সিনক্রেনাইজিং করে নিতে পারেন অথবা আপনার মোবাইল ব্রান্ডের পিসি স্যুট দিয়ে কম্পিউটারে ব্যাকআপ নিয়ে নিতে পারেন ।


প্রথমে দেখাবো কি করে অনলাইনে ব্যাকআপ রাখা যায়

অনলাইনে ব্যাকআপ রাখা হচ্ছে সবচেয়ে নিরাপদ আর সহজ যেটা আমি ব্যবহার করি ।
প্রথমে সরাসরি এই লিংকে চলে যান http://www.ovi.com/ নিজের যাবতীয় ইনফরমেশন দিয়ে রেজিস্টেশন করে ফেলুন

এবার লগ ইন করে হোম এ যান তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন


এখান হতে
কনটাক্ট ব্যকআপ অপশনটিতে ক্লিক করলে নতুন উইন্ডো আসবে এখান হতে Add a Device এ ক্লিক করুন

আপনার মোবাইল মডেলটি সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন আপনার মোবাইল নাম্বার দিন তাহলে আপনাকে Ovi সেটিংস পাঠাবে এবং কম্পিউটারের স্কিনে একটি কোড দেখতে পাবেন ওভি সেটিংস সেভ করার সময় এটি মোবাইলে দিতে হবে।

সব কাজ শেষ এবার আপনার মোবাইলের ফোনবুকে যান এবং অপশন হতে সিনক্রেনাইজিং অপশনটি খুজে বের করুন তারপর স্টার্ট এ ক্লিক করুন
এবার সিনক্রেনাইজিং প্রোফাইল হিসেবে অভি সিলেক্ট করুন ব্যাস দেখতে পাবেন আপনার সিনক্রেনাইজিং হয়ে গেছে ।

এবার পিসির অভি কনটাক্ট পেইজটি রিফ্রেশ করুন কিছুক্ষণের মাঝেই সমস্ত কনটাক্ট দেখতে পাবেন ওভি একাউন্টে ।

এভাবে মাঝে মাঝে সিনক্রেনাইজিং করে নিলেই হবে শুধু মাত্ত আপডেটগুলোই আসবে পুরাতনগুলো ঠিকই ওভিতে থেকে যাবে ।ওভি একাউন্ট হতে ইচ্ছামত যেকোন কনটাক্ট যোগ বিয়োগ ইডেটিং করতে পারবেন ।

এখন কথা হলো রিষ্টোর করবেন কিভাবে

একদম সহজ আপনার কন্টাক্টগুলো যেখানে আছে সেইখানে যান এবার নিচের ছবির মত Manage your device এ ক্লিক করুন



Restore Your device এ ক্লিক করুন এবং কনফার্ম করুন ।


এবার আপনার মোবাইল থেকে সিনক্রেনাইজিং করুন তাহলেই সব কনটাক্ট রিষ্টোর হয়ে যাবে ।

এখন কথা হচ্ছে নতুন মোবাইলের বেলায় একই কনটাক্ট গুলো কি করে সিনক্রেনাইজিং করবেন ।খুবই সহজ অভি একাউন্ট থেকে Add a Device এ ক্লিক করুন এবং পুরাতন পদ্ধতিতে ওভি সেটিংসটি আপনার মোবাইলে নিয়ে আসুন এবং রিষ্টোর এর পদ্ধতিতে সিনক্রেনাইজিং করে নিন ।ব্যাস কাজ শেষ




(মোবাইল হতে আমি আমার 200 নাম্বার সিনক্রেনাইজিং করেছি এতে আমার ১ টাকা গেছে শুধু আর যারা আনলিমিটেড বা ১ জিবি ২ জিবি ব্যবহার করেন তাদের কোন টাকাই যাবেনা মানে শুধু ডাটা চার্জ কাটবে আর কোন চার্জ নাই )

কোন সমস্যা হলে মন্তব্যের ঘরে জানান আমি সমাধান করে দেবো

এবার ২য় পদ্ধতি কম্পিউটারে ব্যাকআপ রাখবেন কিভাবে

প্রথম নকিয়া পিসি স্যুটটি আপনার পিসিতে ইন্সটল করুন পিসিতে না থাকলে Click This Link ডাউনলোড করে নিন।

এবার মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন এবং পিসি স্যুটটি ওপেন করুন

তারপর নিচের ছবির মত ব্যকআপ অপশনে ক্লিক করুন

তাহলে ব্যাকআপ এবং রিষ্টোর নামে দুটি অপশন দেখতে পাবেন এবার ব্যাকআপে ক্লিক করুন কি কি ব্যাকআপ নিতে চান তা সিলেক্ট করুন কোথায় ব্যাকআপ রাখতে চান তা সিলেক্ট করুন ব্যাস কাজ শেষ ।রিষ্টোর করতে চাইলে রিষ্টোর এ ক্লিক করুন এবং কি কি রিষ্টোর করতে চান তা সিলেক্ট করুন অপেক্ষা করুন ব্যাস কাজ শেষ ।

মোবাইল দিয়ে তোলা ছবিকে আরও উন্নত করতে কিছু মোবাইল ফটোগ্রাফী টিপস

এখনকার যুগে অধিকাংশ মানুষের সাথেই সবসময় মাল্টিমিডিয়া মোবাইল থাকে আর তাই যেখানে সেখানে যাই ইন্টারেস্টিং লাগে আমরা ক্যামেরাতে তা তুলে নিয়ে আসি।

আমার মতো সামর্থ্যজনিত কারণেই হোক বা অন্য কারণেই হোক অধিকাংশদেরই ভালো ডিজিটাল ক্যামেরা নাই তাই মোবাইলই আমাদের শেষ ভরসা ।

আর তাই মোবাইল দিয়েই কি করে ভালো ছবি তুলা যায় তার কিছু টিপস আজকে তুলে ধরলাম[নিজস্ব কোন পরার্মশ থাকলে মন্তব্য করে জানাবেন]
  • যারাই মোবাইল দিয়ে ছবি তুলে তাদের সবচেয়ে বড় ভুল যেটা করে তা হলো ছবিতে ঠিকমত সাবজেক্টকে ফোকাস করেনা যেমন ধরুন আপনি আপনার চাচাতো ভাই্য়ের ছবি তুলেছেন তোলার পর দেখা গেলো সেখানে গাছগাছালী,বাড়ীঘর বেশি দেখা যাচ্ছে আপনার চাচাতো ভাইকে খুজেই পাওয়া যাচ্ছেনা ।তাই ছবি তোলার সময় সাবজেক্টকে ঠিকমত ফোকাস করবেন এবং যতটা সম্ভব কাছ থেকে ছবি নিবেন তাহলে সহজেই ভালো ছবি পাবেন
  • মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় মোবাইলটিকে কোন প্রকার নাড়াচাড়া করবেন না তাহলে ছবি ভালো আসবেনা ।
  • খুব প্রয়োজন ছাড়া কখনোই ডিজিটাল জুম অপশনটি ব্যবহার করবেন না জুম ব্যবহারে ছবির কোয়ালিটি ভালো থাকেনা 
  • ছবি তুলার সময় সবোর্চ্চ রেজুলেশন ব্যবহার করুন যেমন আমি আমার নকিয়া এন৭৩[৩.২মেগাপিক্সেল] দিয়ে ছবি তুলার সময় ২০৪৮*১৫৩৬ সবোর্চ্চটাই ব্যবহার করি 
  • অনেক মোবাইলেই হোয়াট ব্যালেন্স নামে একটা অপশন থাকে যার কাজ আপনি কোন আবহাওয়াতে ছবি তুলছেন তা সিলেক্ট করে দেওয়া সারারণত এটা অটোমেটিক অপশনে থাকে এর বিভিন্ন অপশনগুলো পরিবর্তন করে দেখুন ছবিতে কিছুটা পরিবর্তন পাবেন ।
  • ছবি তুলার পর পিসিতে নিয়ে কিছুটা ইডিটিং করলে ছবির মান অনেক ভালো পাবেন ।

এবার আসুন ক্যামেরার ভিতরের কিছু অপশন নিয়ে আলোচনা করি

অধিকাংশ ক্যামেরা ফোনেই আপনি কোন মুডে ছবি তুলবেন সেটা সিলেক্ট করে দেওয়া যায় কিন্তু দু:জনক হলেও সত্যি আমি নিজে ব্যবহার করার আগে এই অপশনগুলো কাউকে ব্যবহার করতে দেখি নাই কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এই অপশনগুলো ব্যবহার করলে ছবির কোয়ালিটির অনেক প্রার্থক্য হয় যা নিজে ব্যবহার করলেই বুঝতে পারবেন

আমার নকিয়া এন ৭৩ তে কোন মুডে ছবি তুলবেন তা সিলেক্ট করে দেওয়া যায় ।নিচে দেখুন আমার মোবাইল ক্যামেরাতে কি কি মুডে ছবি তুলা যায় আপনার মোবাইলে চেক করে দেখুন এই অপশনগুলো আছে কিনা ।



  • প্রথমেই দেখুন Auto Mode বাই ডিফল্ট আপনি সবসময় এই মুডেই ছবি তুলেন ।সবসময় এই মুডটাই অটো সিলেক্ট থাকে 
  • দ্বিতীয়টা হলো User Defined মানে কোন ব্যবহারকারীর জন্য আলাদা সেটিংস সেভ করে রাখা
  •  Close up মুড কোন ছোট বস্তুকে ক্যাপচার করার জন্য এইটা ব্যবহার করা হয় মনে করুন আপনি কোন তেলাপোকা বা ফুলের ছবি তুলবেন তাহলে অবশ্যই এই অপশনটা সিলেক্ট করে তুলবেন সোজা বাংলায় বললে এই অপশনটা ব্যবহার করে সামনের সাবজেক্টটাকে ফোকাস করা হয় এবং পিছনটা ঘোলা হয়ে যায় ।নিচে দেখুন ক্লোজ আপ মুডে তুলা আমার একটা ছবি ।



  • Portrait অপশনটা ব্যবহার করবেন যখন আপনি কোন সাবজেক্টকে সবোর্চ্চ প্রাধান্য দিবেন উদাহরণ দিলে পরিষ্কার বুজবেন যেমন আপনি যদি কোন ব্যক্তি বা প্রানীর ছবি তুলেন তাহলে কিন্তু ছবিতে ব্যক্তিটাই সবচেয়ে প্রাধান্য পাবে তাই কারো ছবি তুলতে অবশ্যই অবশ্যই এই এই অপশনটা সিলেক্ট করবেন তারপর ছবি তুলবেন ।
  • landscape অপশন দিয়ে তখনই ছবি তুলবেন যখন আপনি কোন বড় মাঠ ,নদী অথার্ৎ যে ছবিতে বিশাল জায়গা প্রাধান্য দিয়ে ছবি তুলবেন মানে প্রাকৃতিক ছবি তুলবেন তখন এই অপশনটা সিলেক্ট করবেন নিচের ছবিটা দেখুন



  • Sports অপশন টা ব্যবহার করা হয় তখনই যখন কোন চলন্ত কোন কিছুর ছবি তুলা হয় মনে করুন উড়ন্ত পাখির ছবি তুলবেন বা চলন্ত গাড়ীর ছবি তুলবেন তাহলে এই অপশনটা ব্যবহার করবেন না হয় ছবিই তুলতে পারবেন না 
  • এবার আসুন Night মুড রাতের বেলা যখন ছবি তুলবেন তখন এই মুডে ছবি তুলবেন আরেকটা অপশন আছে Night Portait নিচের ছবি দুইটা দেখুন একটা অটো মুডে তোলা আর আরেকটা নাইট প্রোটেইট এ তোলা


রাতের বেলা কারো ছবি তুলতে নাইট পোট্রেট অপশন দিয়ে ছবি তুলবেন ।প্রার্থক্য একেবারে হাতে হাতে পাবেন ।

এই অপশনগুলো অধিকাংশ মোবাইল ক্যামেরাতেই আছে তবে নামে সামান্য তফাৎ থাকতে পারে ।আর হ্যা ছবির ধরণ অনুযায়ী অবশ্যই অবশ্যই মুড সিলেক্ট করে ছবি তুলবেন ভালো ছবি পাবেন নিশ্চিত থাকুন

আশা করি লেখাটি আপনাদের ভালো লাগবে ।আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন ।
আর আমার নকিয়া দিয়ে তোলা ছবিগুলো দেখতে এখানে ক্লিক করুন

শেষপর্যন্ত ওয়ারিদকে কিনেই নিল ভারতীয় এয়ারটেল

শেষপর্যন্ত মধ্যপ্রাচ্য ভিত্তিক মোবাইল টেলিফোন সার্ভিস প্রোভাইডার ওয়ারিদ কিনে নিয়েছে ভারতীয় টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেল। গতকাল দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়াউদ্দিনের উদ্ধৃতি দিয়ে এ সংবাদটি সম্প্রচার করেছে। তবে ওয়ারিদের বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা সংবাদটির সত্যতা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। যেহেতু মন্তব্য করতে রাজী হয় নাই সুতরাং খবর সত্য।
জানা গেছে, মধ্যপ্রাচ্যের ধাবী গ্রুপ ওয়ারিদে নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী ছিল না। আর ভারতীয় এয়ারটেল কোম্পানি এরই ফাঁকে ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে আগ্রহ দেখায়। ওয়ারিদ বিক্রি নিয়ে বাজারে গুজব থাকলেও গত ১৩ সেপ্টেম্বর ওয়ারিদের দায়িত্ব বুঝে নিতে এয়ারটেলের পক্ষ থেকে বিটিআরসির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়। বিটিআরসি জানায়, এ ব্যাপারে তারা এয়ারটেল কর্তৃপক্ষের সঙ্গে শিগগির বৈঠকে মিলিত হবে।
এবার দেখি এয়ারটেল এসে কি করে বাংলাদেশে।

সবাই সাবধান !আসছে Google Mobile Phone


গত কিছুদিন ধরেই আইটি ওয়াল্ডে একটা গুজব ছিলো যে খুব তাড়াতাড়ি গুগল তাদের নিজস্ব ব্র্যান্ডের ফোন নিয়ে মোবাইল মার্কেটে তাদের অভিযান শুরু করছে।কিন্ত আজ গুগল নিশ্চিত করেছে যে গুগল সত্যি সত্যি তাদের নিজেদের মোবাইল নিয়ে আসছে।এটি ২০১০ সালে উন্মুক্ত করা হবে।আর এটি গুগলের জন্য তৈরী করছে HTC মোবাইল কোম্পানি।এখন পর্যন্ত যা জানা গেছে তা হল:


§  এটিতে আছে Snapdragon Processor
§  Capacitive multi-touch OLED screen
§  GSM নের্টওয়ার্ক
§  On-screen keyboard only
§  Runs on Android 2.1
এখন পর্যন্ত নিচের দুটি স্কিনশুট পাওয়া গেছে 




সবাই ভাল থাকবেন।আর ভবিষ্যত আপডেড পেলে আমি সাথে সাথে জানিয়ে দেব।

আইফোনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নকিয়ার নতুন ইন্টারনেট ফোন N900

আইফোন আসার পর পশ্চিশা বিশ্বে শুধু আইফোন নিয়ে মাতামাতি আর এতে নকিয়ার মত বড় বড় কোম্পানিগুলোর ভবিষ্যত চরম হুমকির মধ্যে পড়ে যায়।আর কিছুদিন আগে এক রিপোর্টে জানানো হয় নকিয়া সবচেয়ে বেশী মোবাইল বিক্রি করলেও লাভের দিক থেকে সবার উপরে আছে আইফোন কারন নকিয়া সবচেয়ে বেশী বিক্রি করে কম দামী ফোন গুলো যা হতে খুব বেশী একটা লাভ হয়না।আর আইফোন মানেই দামী মাল্টিমিডিয়া ফোন আর এতে লাভও বেশী আর এতেই এ্যাপল লাভে লাল।আর এই চিন্তা হতে আইফোনের প্রতিদ্বন্ধি হিসেবে নকিয়া কিছুদিনের মধ্যেই বাজারে আনছে নকিয়ার Internet Tablet Phone N900 আইফোনের বাজারে হামলা দেয়া নকিয়ার জন্য এতটা সহজ হবেনা তবে এটির ফিচার দেখে মনে কিছুটা হলেও আঘাত আনতে সক্ষম হবে।




জানি অনেকেরই ইতিমধ্যে এই সেটটি দেখে মাথা খারাপ হয়ে গেছে।মাথা যদি খারাপ হয়ে থাকে তাহলে চলুন আরেকটু খারাপ করি।ঝটপট জেনে নেই এই সেটের কনফিগারেশন।
  • N900 সেটের নের্টওয়ার্ক কনফিগারেশন এরকম GSM 850/900/1800/1900 MHz, UMTS 900/1700/2100 MHz, HSDPA 10 Mbps, HSUPA 2Mbps 
  • অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে  Maemo 5 নামে একটি নতুন ধরনের অপারেটিং সিস্টেম । 
  •  32 GB storage, 256 MB RAM, microSD card slot 
  •  5 megapixel auto-focus camera with dual-LED flash; WVGA(848 x 480)@25fps video recording 
  • Display: 3.5" 16M-color TFT আর টাচ ইস্কিন ফোন, সাথে আছে  QWERTY keyboard  
  • CPU: ARM Cortex A8 600 MHz, PowerVR SGX graphics
  •  পূর্বেই ইন্সটল করা আছে Ovi Maps (voice-guided navigation purchased separately), Mozilla-based browser with Adobe Flash 9.4 support, Facebook and Twitter integration
  • আরো আছে  Wi-Fi 802.11b/g, Bluetooth 2.1 with A2DP, USB v2.0 with microUSB port, GPS receiver with A-GPS, 3.5mm audio jack, FM radio, FM transmitter, Infrared port,Built-in accelerometer and ambient light sensors, proximity sensor, IR output port for remote control
কি লাগবে না কি N900??অপেক্ষা করেন খুব সহসাই আসছে........

মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

মোবাইল টু মোবাইল ফ্রী কল করুন (পরীক্ষিত)

 
প্রথমেই সংক্ষেপে মূল ঘটনাটা বলি।দুটি মোবাইলের মাঝে যদি Nimbuzz সফটওয়্যারটি ইন্সটল করা থাকে তাহলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে দুটি মোবাইলের মাঝে ফ্রী কথা বলা যাবে আনলিমিটেড এবং কথা খুবই ক্লিয়ার শুনা যায়এটিকে মোবাইল VOIP বলা হয়।আরেকটি কথা আপনার মোবাইলে  ১ জিবি,২ জিবি ,৩ জিবি অথবা আনলিমিটেড ইন্টারনেট থাকতে হবে কারণ না হয় অনেক টাকা কাটবে ।
এবার আসি বিস্তারিততে.........
আপনার মোবাইলে এবং আপনার বন্ধুর মোবাইলে এই ঠিকানা হতে Nimbuzz সফটওয়্যারটি ইন্সটল করে নিন এটি একটি জাবা সফটওয়্যার।সফটওয়্যার ইন্সটল করা যায় এরকম সকল সেটেই এটি ইন্সটল করা যায়।
এবার সফটওয়্যারটি ইন্সটল করার পর NImbuzz  এ একাউন্ট তৈরি করে আপনার বন্ধুকে এ্যাড করে নিন।
এবার আপনার বন্ধু অনলাইনে মানে Nimbuzz এ থাকা অবস্তায় Nimbuzz এর কল অপশন হতে কল দিন ।ব্যাস এবার কথা বলতে থাকুন........কোন সমস্যা হলে জানাবেন।ভাল থাকবেন

মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

ইন্টারনেট হতে ফ্রী পাঠান গ্রামীন ফোনের ইন্টারনেট সেটিংস

মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে ইন্টারনেট সেটিংস লাগেআর এজন্য এসএমএস করে সেটিংস আনতে হয় আর এজন্য এসএমএস এর চার্জ দিতে হয় কিন্তু এখন আপনি ইচ্ছা করলে ইন্টারনেট হতে একদম ফ্রীতে আপনার গ্রামীন নাম্বারে ইন্টারনেট সেটিংস পাঠাতে পারেন একদম সহজেপ্রথমে এই লিংকে ক্লিক করুন তারপর Vender হিসেবে আপনার মোবাইল প্রস্তুতকারীর নাম সিলেক্ট করুন তারপর মডেল নাম্বার সিলেক্ট করুন এবার আপনি কোন  সেটিংস চান তা সিলেক্ট করুন সেটিংস হিসেবে আপনি Mms,wap,internet দেখতে পাবেন এখান হতে আপনার প্রয়োজনীয় সেটিংস অথবা তিনটি সেটিংস একসাথেই পাঠাতে পারেনএবার আপনার মোবাইল নাম্বার দিন মোবাইল নাম্বার দেবার সময় খেয়াল রাখবেন আগেই প্রথম দুটি অক্ষর মানে 17 দেয়া আছে এর মানে 017 এর পরের সংখ্যাগুলো শুধু বক্সের ভিতরে লিখবেনএবার Send এ ক্লিক করুন এবার একটি Authentication code আপনার মোবাইলে পাঠানো হবে এই নাম্বারটি প্রবেশ করান তাহলেই আপনার মোবাইল নাম্বারে চলে আসবে ফ্রী মোবাইল সেটিংস আশা করি আপনাদের ভাল লাগবে সবাই ভাল থাকবেন